ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৩:২১:৪৯
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বুধবার কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। পাশাপাশিৱ


মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’

 

এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।’


তিনি বলেন, ‘গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’

উল্লেখ্য, বুধবার বেলা ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ