ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলী উপজেলাতে ফলজ–বনজ বাগান ও টিনশেড ঘর পুড়ে ছাই


আপডেট সময় : ২০২৬-০২-১৯ ০১:১০:৩৯
রাজস্থলী উপজেলাতে ফলজ–বনজ বাগান ও টিনশেড ঘর পুড়ে ছাই রাজস্থলী উপজেলাতে ফলজ–বনজ বাগান ও টিনশেড ঘর পুড়ে ছাই
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
 
রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বাগান এবং একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার জামতলী যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মনির নামে এক ব্যক্তি প্রথমে বাগান ও ঘরে আগুন জ্বলতে দেখেন। তিনি দ্রুত বাগানের মালিক মরহুম গোলাম মোস্তফার ছেলে নুর আলমকে খবর দেন। খবর পেয়ে নুর আলম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দমনের আগেই বাগানের বিভিন্ন ফলজ ও বনজ গাছ এবং সেখানে থাকা একটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রাজু আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, “কে বা কারা আমাদের বাগানে আগুন দিয়েছে তা আমরা জানি না। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ১নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিলনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না।
 
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
 
ঘটনার পর এলাকায় উদ্বেগ বিরাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ক্ষতির পরিমান আনুমানিক লক্ষিক টাকা বলে জানা যায়।
 
প্রসঙ্গত,  ধারনা করা হচ্ছে  ঐ ঘরে বসে মাদকদ্রব্য সেবন করেছেন বলে অনেকের ধারণা। 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ