ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে বিএনপির আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৬-০২-১৯ ০১:০৭:১৫
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে বিএনপির আনন্দ মিছিল প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে বিএনপির আনন্দ মিছিল
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
যশোর সদর–৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মণিরামপুর উপজেলা ও পৌর শাখা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর বাজার এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
 
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যশোর সদর আসনের জনপ্রতিনিধিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে প্রতিমন্ত্রী অমিত কার্যকর ভূমিকা রাখবেন।
 
আনন্দ মিছিলটি মণিরামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ