ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর ‘রতন শুভকার’ হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৮ ২১:৫০:১৩
র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর ‘রতন শুভকার’ হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর ‘রতন শুভকার’ হত্যা মামলায় অভিযুক্ত ০১ জন ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক​

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের

সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।

 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম রতন শুভকার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন
চাম্পারায় চা বাগান এলাকার বাসিন্দা। ভিকটিম রতন শুভকার একজন বাদ্যকার এবং বাদ্যযন্ত্রের
ব্যবসা করত। ভিকটিমের স্ত্রী গত ০৬/০২/২০২৬ খ্রি. তারিখ তার পিতার বাড়িতে যায়।
ভিকটিম
গত ১০/০২/২০২৬ খ্রি. তারিখ একই গ্রামের একটি বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাঁজাতে যায়
এবং বাদ্যযন্ত্র বাজানো শেষে বিকাল ১৬.০০ ঘটিকার সময় বাড়িতে চলে আসে। ভিকটিমের
স্ত্রী তার বাবার বাড়িতে থাকা অব¯’ায় গত ১১/০২/২০২৬ খ্রি. তারিখ অনুমানিক সকাল ১১.০০
ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে, তার স্বামী ভিকটিম রতন শুভকারের
মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যার পর একটি চা বাগানের চা-গাছে
বেধে রাখা হয়েছে।

উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী ঘটনা¯’লে গিয়ে মৃত দেহটি দেখে তার
স্বামীর লাশ বলে সনাক্ত করেন। ভিকটিমের স্ত্রীর ধারণা অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা পূর্ব
পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করে চা বাগানে ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের
স্ত্রী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনাটি
মৌলভীবাজার জেলা ও সারাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই
ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর
একটি আভিযানিক দল গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২৩.০৫
ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন উত্তরভাগ ইউনিয়নের চান্দ্রবাগ এলাকায়
অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ- ১৩/০২/২০২৬
খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর ‘রতন
শুভকার’ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ০১ জন আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারক...ত আসামি- মিঠুন তাতী (৩১), পিতা- মৃত কমল তাতী, সাং- চাম্পারায় চা
বাগান, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।


 পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে মৌলভীবাজার জেলার
রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে
উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান
অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ