হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা
আপডেট সময় :
২০২৬-০২-১৮ ১৪:৪১:০৩
হোসেনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপত্বিতে এ সময় উপস্থিত ছি়লেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ,অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা প্রমূখ।
এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও চেতনাকে জাগ্রত রাখার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স