ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৮ ১২:০৩:৪১
ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শপথের পরদিনই

নিজস্ব  প্রতিবেদক
সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। 

 

এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়; দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে।

 

দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে সবাই যেন এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। কেউ এক ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।

 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরকে পরিষ্কার ও নিরাপদ করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, এবার তিনি জিতেছেন, পরেরবার অন্য কেউ জিততে পারেন; কিন্তু এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থেমে না থাকে।

 

এ উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি কেবল শুরু। ঢাকায় থাকলে প্রতিদিনই এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের নিয়ে সেখানেই কাজ চালিয়ে যাবেন।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ