টানা তিনবার জামানত হারালেন জাপা প্রার্থী
টানা তিনবার জামানত হারালেন জাপা প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুর ২ (বদরগঞ্জ - তারাগঞ্জ) আসনে এবারও জামানত হারালেন আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল। তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় অবস্থান থেকে পরাজিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৩৭১০।
এআসনে জামায়াতে কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহার ১৩৯৫৩০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।তার নিকটতম ছিলেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার। তার প্রাপ্ত ভোট ছিল ৭৯,৮০০ জাপা নেতা আনিসুল ইসলাম মন্ডল এর আগে ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়িয়েছিলেন। এরপর ২০২৪ সালে জাতীয় পার্টি থেকে মনোননয়ন পেয়ে প্রার্থী ছিলেন।
সর্বশেষ ২০২৬ সালে জাতীয় পার্টি থেকে তিনি সংসদ সদস্য পদে দাঁড়ন। এই তিন নির্বাচনে তিনি জামানত হারিয়েছেন।
সরজমিনে উপজেলা কয়েকটি গ্রামে ঘুরে ও স্হানীয় বিশ্লেষকদের মতে জাপার পতনের অনেক কারন আছে, জাতীয় পার্টি নিতিহীন, আদর্শহীন সংগঠনে দিকে পরিনত হওয়া।
এছাড়াও আওয়ামীলীগের দোসরের তকমা। সাধারণ ভোটারদের অভিমত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন সঙ্গী হওয়া ও তাদের সঙ্গে ভর করে নির্বাচনে অংশগ্রহণে কারণে তাদের প্রতি ভোটারদের অনস্থা।
এছাড়াও এ দলটির নীতি নির্ধারকদের হটকারী সিদ্ধান্ত জাতীয় পার্টির এমন মেরুদণ্ডহীন হয়ে পড়ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স