ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি করার সময় সেনা অভিযানে ২ পিকআপ ও ১২১টি সিলিন্ডার আটক


আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১৯:৪৫:৩৮
রাজস্থলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি করার সময় সেনা অভিযানে ২ পিকআপ ও ১২১টি সিলিন্ডার আটক রাজস্থলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি করার সময় সেনা অভিযানে ২ পিকআপ ও ১২১টি সিলিন্ডার আটক

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানা এলাকার বাঙালহালিয়া বাজারে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুইটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ সিলিন্ডার জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় বাঙালহালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর এস আরেফিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় গাড়ি দুইটির ড্রাইভার ও হেল্পারসহ মোট ৪৯টি গ্যাস ভর্তি সিলিন্ডার এবং ৭২টি খালি সিলিন্ডার জব্দ করা হয়।


সরকারি নির্দেশনা অনুযায়ী ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১,৩৫৬ টাকা নির্ধারিত থাকলেও অভিযুক্ত ব্যবসায়ীরা ১,৬৫০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত বিক্রি করছিল বলে জানা গেছে।
আটককৃত পিকআপ গাড়ি দুইটির নম্বর হলো:- ঢাকা মেট্রো-ন ১৪-০৩৮২,চট্ট মেট্রো-ম ১১-০৫৯৯ জব্দকৃত গাড়ির মালিক হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হক এন্ড ব্রাদার্সের মালিক এজাজুল হক (গ্রাম: বেতাগী) এবং হাজী আব্দুল খালেক ট্রেডার্সের মালিক মোহাম্মদ শাহ (গ্রাম: মরিয়মনগর) এর নাম জানা গেছে।


পরে বিকেল ৫টার দিকে ড্রাইভার ও হেল্পারদের ছেড়ে দিয়ে জব্দকৃত সিলিন্ডারসহ পিকআপ দুটি চন্দ্রঘোনা থানা-এ হস্তান্তর করা হয়। গাড়ি দুটি বর্তমানে থানায় জব্দ রয়েছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।


এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের  জানায়, ভোক্তাঅধিকার কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন এবং আটককৃত গাড়ি ও গ্যাস  সিলিন্ডার থানায় জব্দ আছে। রমজান উপলক্ষে  বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ