ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১৩:৩৮:০৯
রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি


নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি আজ সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন।

 

 

কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন। বিএনপির এমপি ইশরাক হোসেন জামায়াত সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেও তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

 

 

উল্লেখ্য, আজকে শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির এমপিরা। তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে অনুষ্ঠান শুরুর আগেই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

 

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। 

 

তবে জামায়াতের এমপিরা দুটি শপথই নিয়েছেন। 

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ