ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১১:৪৮:১৬
নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা

নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা
 
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তায় রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য।

 
স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। শপথ ঘিরে সংসদ ভবনের শপথকক্ষ ঢেলে সাজানো হয়েছে। শপথকক্ষের চেয়ারগুলো ঘষামাজা করে নতুন রূপ দেওয়া হয়েছে।
 
 
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন কিছু চেয়ার হারিয়ে গেছে। ফলে নতুন করে কিছু চেয়ার সংযোজন করা হয়েছে। শপথকে কেন্দ্রে করে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার জন্য বর্তমানে প্রচলিত নিরাপত্তাব্যবস্থা জোরদার ও আধুনিকায়ন করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপরে রেড ব্রিকের স্থায়িত্ব নষ্ট হওয়ার ফলে ব্রিক সারফেস এবং ছাদের উপরিতলের সিরামিক ব্রিক জয়েন্টের কার্যকারিতা কমে গেছে। এগুলোও নতুন করে ঠিক করা হয়েছে।
 

শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে দক্ষিণ প্লাজাজুড়ে সুইপিং করেছে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা।
 

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, মঙ্গলবার সকালে শপথকক্ষে সংসদ সদস্যদের এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ