ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১১টায় বৈঠক বিএনপির সংসদীয় দলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৭ ১১:১৬:৩১
সাড়ে ১১টায় বৈঠক বিএনপির সংসদীয় দলের সাড়ে ১১টায় বৈঠক বিএনপির সংসদীয় দলের

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর
সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

 

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে এ কথা জানান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংসদ ভবনেই এই সভা হবে বলে জানান তিনি।

 

এর আগে, গতকাল সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

 

 

এর আগে, গত শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭ টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

 

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।

 

এদিকে, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

 



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ