ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলে জামায়াতের উত্থান, যশোর সদর থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী করার দাবি


আপডেট সময় : ২০২৬-০২-১৬ ২০:০২:৪৬
দক্ষিণাঞ্চলে জামায়াতের উত্থান, যশোর সদর থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী করার দাবি দক্ষিণাঞ্চলে জামায়াতের উত্থান, যশোর সদর থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী করার দাবি
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
দক্ষিণাঞ্চলের বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বড় জয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে যশোর সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সংসদে প্রবেশ করা অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় নেতারা মনে করছেন, মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দক্ষিণাঞ্চলে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
 
নেতাকর্মীদের মতে, দক্ষিণাঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে শক্ত ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সে জন্য যশোর সদর থেকে নির্বাচিত জনপ্রিয় এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে সরকারের পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রমও গতি পাবে।
 
দলীয় সূত্র জানায়, এ বিষয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ