ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


আপডেট সময় : ২০২৬-০২-১৬ ১২:৪৫:৩৬
​পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ​পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু 
পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

এসআই আবু হোসেনের নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানকালে ৩০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন—
১. মোঃ সালমান হোসেন সোহাগ (২৫), পিতা: মৃত আবুল হোসেন, গ্রাম: পূর্ব ভাউলাগঞ্জ, থানা: দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়।
২. মোঃ সাগর ইসলাম (২০), পিতা: মনোয়ার হোসেন, গ্রাম: উপেন চৌকি ভাজনী, থানা: দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়।
৩. মোঃ রাকিব হোসেন (২১), পিতা: হাতেম আলী, গ্রাম: মহিষবাতান, থানা: বোদা, জেলা: পঞ্চগড়।
আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ