ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন, সড়ক উদ্বোধন ও কবর জিয়ারত


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ২০:০৭:৩৮
সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন, সড়ক উদ্বোধন ও কবর জিয়ারত সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন, সড়ক উদ্বোধন ও কবর জিয়ারত

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগমন, সড়ক উদ্বোধন ও কবর জিয়ারত। 

 শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজদিখান থানা এলাকা সফর করেছেন। সফরকালে তিনি একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, কবর জিয়ারত এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে ঢাকা থেকে এসে তিনি সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী পাওয়ার হাউজ সংলগ্ন আব্দুর রহমান কাল সড়কের উদ্বোধন করেন।

পরে বিকেল ইছাপুরা ইউনিয়নের চম্পকদি নলীনীকান্ত ব্যানার্জী সড়ক উদ্বোধন করেন।

এর আগে তিনি কুসুমপুর নিজ গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। বিকেল মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মরহুম আব্দুর রহমান কাল ও শহীদ মোস্তফা জামান কাল এর কবর জিয়ারত করেন। সফর শেষে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবে পারিবারিক সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে নিজ বাড়ি কুসুমপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ