ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ১৯:৪৯:৫৪
​বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ​বাকেরগঞ্জে জামায়াতের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। 

উপজেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিনের সঞ্চালনায় সভায় রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম জাফর উল্লাহ,উপজেলা মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন,  পৌর আমীর মোঃ নূরুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাকুর রহমান প্রমূখ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা এবং ভালো কাজের মূল্যায়ন হেরে যাওয়ার বিষয়ে সার্বিক পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগাম তথ্য জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ