ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​হিলালীকে মন্ত্রী করার দাবি কেন্দুয়া-আটপাড়াবাসীর


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ১৬:২৯:১১
​হিলালীকে মন্ত্রী করার দাবি কেন্দুয়া-আটপাড়াবাসীর ​হিলালীকে মন্ত্রী করার দাবি কেন্দুয়া-আটপাড়াবাসীর

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি দলীয় এমপি ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সংগঠিত করেন। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে একাধিক মামলা ও কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি তিনি। কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক ভূমিকার কারণে এলাকায় তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে জানা গেছে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, কেন্দুয়ার কৃতি সন্তান নলিনী রঞ্জন সরকার ব্রিটিশ আমলে অর্থমন্ত্রী, পাকিস্তান আমলে ড. হাফিজুর রহমান বাণিজ্যমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘদিন ধরে কেন্দুয়ার প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় নেই বলে স্থানীয়দের দাবি।

এ প্রেক্ষাপটে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের স্বার্থে ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ