ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটবাসীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা


আপডেট সময় : ২০২৬-০২-১৩ ২৩:১৬:২০
সিলেটবাসীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা সিলেটবাসীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা
 
সিলেট বিভাগের নবনির্বাচিত বিএনপির ১৮

জন সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মিফতাহ্ সিদ্দিকী।
 
এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। সিলেটবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেটবাসীর এউ আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিজয় প্রমান করে অতিতের মতো এখনো বৃহত্তর সিলেটের মানুষ বিএনপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
 
মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তোলে দেয়ায় সিলেটবাসীর প্রতি বিএনপির দায় আরো বেড়ে গেল। নবনির্বাচিত সংসদ সদস্যদে নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ