ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার


আপডেট সময় : ২০২৬-০২-১৩ ২২:১৯:১৮
​বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার ​বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রাজিব আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন আব্দুল জব্বার।

এই শুভেচ্ছা বার্তাকে অত্যন্ত ইতিবাচক আচরণ হিসেবে দেখছে এলাকাবাসী। রাজনৈতিক শিষ্টাচার এবং সংস্কৃতি চর্চায় এটি একটি উজ্জল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তারা।

এর আগে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ