ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বান্দরবানে জাগরণ নিউজ ২৪ ও জাতীয় দৈনিক গণবার্তা পত্রিকার সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা


আপডেট সময় : ২০২৬-০২-১২ ০১:৫৩:৫৫
​বান্দরবানে জাগরণ নিউজ ২৪ ও জাতীয় দৈনিক গণবার্তা পত্রিকার  সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা ​বান্দরবানে জাগরণ নিউজ ২৪ ও জাতীয় দৈনিক গণবার্তা পত্রিকার সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবান সদরে যুবদল নেতা কর্তৃক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারী) রাতে বান্দরবান পৌরসভার ৯ নম্বর বাসস্টেশন কাসেম পাড়ায় কেন্দ্র দখলের জন্য যুবদল নেতারা জড়ো হলে ঘটনাটি ক্যামেরায় ধারণ করার  চেষ্টাকালে যুবদল নেতা আরিফুল ইসলাম চৌধুরী ও বাদসা নেতৃত্বে অনলাইন মাল্টিমিডিয়া জাগরণ নিউজ ২৪ ও দৈনিক গণবার্তার রিপোর্টার জামাল উদ্দীনকে হামলা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তাকে আরিফসহ ৪০/৪৫ জন জন হামলা করার পর তিনি অজ্ঞান  হয়ে পড়লে পার্শ্ববর্তী নদীতে ফেলে দেওয়া হয়। পরে আ্ইন শৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

 খবর পেয়ে বান্দরবান ৩০০ নং আসনের ১১ দলীয় জোট প্রার্থী আবু সাইদ মু. সুজা উদ্দীন'র facebook ভেরিফাইড তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, সীমান্ত কেন্দ্রগুলোতে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বিএনপির লোকজন।  আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জনগণ এটা বরদাস্ত করবে না। বান্দরবানবাসীকে বলবো ভোট ডাকাতদের প্রতিহত করুন ও প্রতিরোধ করুন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি মুঠোফোনে জানান, এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ