ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া


আপডেট সময় : ২০২৬-০২-১১ ১৪:১৭:৪৫
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মনোনয়নপ্রাপ্ত এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া। গত কয়েকদিন ধরে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গতকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কুমিল্লা-৫ আসনের উন্নয়ন ও অগ্রগতির স্রোতকে আরও বেগবান করতে হবে। তিনি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং অতীতে এই দল দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও একটি উন্নত রাষ্ট্র গঠনে বিএনপির চেয়ারপারসন নিরলসভাবে কাজ করে যাবেন। এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া বলেন, তিনি নিজে বুড়িচং–ব্রাহ্মণপাড়া থেকে দুইবার বিএনপির মনোনয়নপ্রাপ্ত হয়েছেন এবং দলের দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন

 তিনি বলেন, আমি অতীতেও বুড়িচং–ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি আরও আশ্বাস দেন, হাজী জসিম উদ্দিন জসিম বিএনপি থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে তিনি তার পাশে থেকে এই দুই উপজেলার মানুষের সার্বিক উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একযোগে কাজ করবেন।
 
সবশেষে এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন এবং দেশ গঠনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করুন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ