রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে বন্ধুর সঙ্গে খেলতে খেলতে যমুনেশ্বরী নদীতে ডুবে সিয়াম(৭)এক শিশুর মৃত্যু হয়।ঘটনাটি ঘটে সোমবার ৯ ফেব্রুয়ারী উপজেলা কুতুবপুর ইউনিয়ন অরুন্বেসা যমুনেশ্বরী নদীতে।মৃত সিয়াম ঐ গ্রামের মেহেদীর ছেলে।সিয়াম স্হানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মৃত সিয়াম বাড়ি যমুনেশ্বরী নদীর পাশে হওয়ায় প্রায় সময় নদীর পাড়ে বন্ধুর সঙ্গে খেলাধুলা করতো।ঘটনার দিন এমনটা হবে কেউ বুঝতে পারেনি।বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার পর সে নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়।সিয়াম সাঁতার জানত না।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন , পরিবারের কোন আপত্তি না থাকায় সিয়াম লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।