ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার: ভোটার আইডি প্রকাশ করে গুজবের প্রতিবাদ


আপডেট সময় : ২০২৬-০২-১০ ২০:২৬:০৩
মণিরামপুরে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার: ভোটার আইডি প্রকাশ করে গুজবের প্রতিবাদ মণিরামপুরে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার: ভোটার আইডি প্রকাশ করে গুজবের প্রতিবাদ
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
যশোর-৫ (মণিরামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
 
গত দুই দিন আগে “মণিরামপুর টিভি চ্যানেল” নামের একটি ফেসবুক পেজে বিএনপি নেতা একে আজাদ দাবি করেন, জামায়াতের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন না। তিনি বলেন, গাজী এনামুল হক যশোর সদর এলাকার বাসিন্দা এবং ব্যারিস্টার কামরুজ্জামান ঢাকার বাসিন্দা হওয়ায় তারা মণিরামপুরের ভোটার নন।
 
তবে বাস্তবে উভয় প্রার্থীই মণিরামপুর উপজেলার বৈধ ভোটার। বিষয়টি স্পষ্ট করতে দুই প্রার্থী পৃথকভাবে তাদের জাতীয় পরিচয়পত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এ সময় তারা জানান, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করার জন্য মণিরামপুরবাসীর প্রতি আহ্বান জানান তারা।
 
স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং অনেকেই অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ