ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৬-০২-১০ ১৮:৫১:৩৮
মণিরামপুরে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মণিরামপুরে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
‎মণিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুর বাসীর উদ্যোগে উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি ও তাহেরপুর ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
‎মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৮ই ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের আশু রোগমুক্তি কামনায় বিশেষ এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী,সেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।
 
‎তাহেরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোঃ মফিজুর রহমান সহ মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর আজিজি।
 
‎উল্লেখ্য,উপজেলা বিএনপির সিনিয়র এ নেতা কয়েক দিন আগে হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন!হাসপাতালে ছুটে যান বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও.রশীদ আহমেদ। খবর শুনে তাকে দেখতে যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র এমপি প্রার্থী এম.ইকবাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এড.গাজী এনামুল হক সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ। সাময়িক সুস্থতার পর নিজস্ব বাসভবনে বিশ্রাম থাকা অবস্থায় রবিবার (৮ই ফেব্রুঃ) সকালে আবারো অসুস্থতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্যা ঢাকায় নেওয়া হয়। সর্বশেষ তথ্য মোতাবেক, ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ