ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বোয়ালখালীতে নির্বাচনী কন্ট্রোল রুম উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০২-১০ ১৬:৪১:১৪
​বোয়ালখালীতে নির্বাচনী কন্ট্রোল রুম উদ্বোধন ​বোয়ালখালীতে নির্বাচনী কন্ট্রোল রুম উদ্বোধন

এম মনির চৌধুরী রানা 

 চট্টগ্রামের নির্বাচনী কন্ট্রোল রুম উদ্বোধন ও পরিদর্শন বোয়ালখালী উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন শেষে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কন্ট্রোল রুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে কন্ট্রোল রুমের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক উপস্থিত থেকে কন্ট্রোল রুমের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাফুজুর রহমান।

বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম নাঈম, ক্লাবের সদস্য এম মনির চৌধুরী রানা, সাহেদ হোসেন ছোটন,শাহ আলম বাবলু প্রমুখ ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ