রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচন উপলক্ষ্যে র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত।
আপডেট সময় :
২০২৬-০২-১০ ১২:৩৯:৪৫
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচন উপলক্ষ্যে র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচন উপলক্ষ্যে র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত।
প্রতিষ্ঠালগ্ন হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে দায়িত্ব পালন করে থাকে।
এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের সকল জেলার সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস সহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এটি বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে পাঁচপীর, সাকুয়া হয়ে দুপুর ০২.৪০ ঘটিকায় বোদা উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উক্ত মহড়ায় বোদা উপজেলা প্রশাসন, র্যাব-১৩ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
একই তারিখ দুপুর ০২.০০-০৪.৩০ পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁ -২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করার একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব-১৩ এর সদস্যরা অংশ নেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে ১১ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর আয়োজনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং নাওতারা ইউনিয়ন এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই মহড়ায় র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারি ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। এসময় সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
একই তারিখে বেলা ১১.৩০ থেকে ১২.৩০ ঘটিকা পর্যন্ত রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় মিঠাপুকুর উপজেলা প্রশাসন, র্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেম পুলিশ, বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে র্যাব-১৩ সহ যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স