ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৮:৫৬:১৬
রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ক্বওমি উলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়স্থ দারুচিনি রেস্টুরেন্টে ক্বওমি উলামাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতিককে জয়যুক্ত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উলামা বিভাগের রাজশাহী মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন।

বক্তব্যে মাওলানা রুহুল আমীন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ইসলাম ও মানবতার কল্যাণে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উপস্থিত সকল উলামায়ে কেরামকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতীকের দাওয়াত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

সভায় বক্তারা নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তারা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ বৃদ্ধি এবং ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় মহানগরের বিভিন্ন মাদরাসার শিক্ষক, ইমাম ও খতিবসহ স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ