ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৭:১৬:৩০
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ
 
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
 
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কচুয়ার ভাসাবাজার এলাকায় এবং পরে ফেরার পথে দ্বিতীয় দফায় বাঁধাল বাজারে আবারও হামলা করে দুর্বৃত্তরা।
 
 
বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম অভিযোগ করে বলেন, একদল আমাদের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আজ আমাদের প্রচারণার গাড়ি ভাঙচুর করেছে। আগেও আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেছে, যাত্রাপুরের অফিসে তালা দিয়েছে, নির্বাচনী প্রচারণায় বাঁধা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। 
 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ