ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৭:০১:৪৬
ব্রাহ্মণপাড়ায় প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী প্রবাসীদের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
 
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি এবং বুড়িচং উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক কাইউম। সভায় প্রবাসী ফোরাম ব্রাহ্মণপাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসী মোঃ আলা উদ্দিন।

 এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি। সভায় বক্তব্য রাখেন প্রবাসী শরীফ মির্জা, প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলী, শরীফ মৃধা, প্রবাসী রাছেল, সাহজাহান, রুবেল, জানে আলম, দিদারুল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। কিন্তু বিগত সরকারের আমলে প্রবাসীরা নানাভাবে হয়রানি ও অবহেলার শিকার হয়েছেন।

 এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্বে বিএনপি সরকার গঠনের বিকল্প নেই। আগামীর জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এসময় বক্তরা আরও বলেন, আগামীর জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ