ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার সচেতনতায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীতানুষ্ঠান


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৩:২০:৩৭
ভোটার সচেতনতায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীতানুষ্ঠান ভোটার সচেতনতায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীতানুষ্ঠান
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকযোগে ভোটারদের সচেতন করার লক্ষ্যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
আজ শনিবার এ কর্মসূচী উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন। 
 
এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার উপস্থিত ছিলেন।
 
এসময় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ভোটারদের সচেতন করছে। এতে নির্ভয়ে ভোট প্রদান, নির্বাচনী আচরণবিধি মানা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ