ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১২:২৬:৪৯
বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার
 
 
মোঃ গোলাম কিবরিয়া 
রাজশাহী প্রতিনিধি 
 
 
রাজশাহীর বাগমারা উপজেলার বৈইকুরি সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 
 
 
 শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৫৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার রাজশাহী র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৬ টি ছুরি, চারটি চাপাতি, চারটি হাসুয়া ও ৩২ টি কুঠার সাদৃশ টাঙ্গি। পরে এসব অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়।
 
র‌্যাব জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ