ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৩ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার, যুবদলের তিন নেতা বহিষ্কার


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ০২:০২:০৭
ময়মনসিংহ-৩ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার, যুবদলের তিন নেতা বহিষ্কার ময়মনসিংহ-৩ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার, যুবদলের তিন নেতা বহিষ্কার

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেয়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতা সহ মোট ১৩ জন নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এতে লেখা হয়েছে, বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
ময়মনসিংহ উত্তর  জেলা যুবদলের বহিষ্কৃত নেতারা হলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসহসভাপতি হুমায়ুন কবির, সদস্য জিয়াউর রহমান, মোস্তাফিজু রহমান হানিফ।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  ভেরিফাইড ফেসবুকে পেজে দেয়া বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতার বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। বহিষ্কৃত তিন নেতা জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিপক্ষে গিয়ে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণে পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণয়ায় অংশ নিচ্ছিল।

প্রসঙ্গত, ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পান দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। গত বছরের ৯ নভেম্বর মনোনয়ন দ্বন্দ্বে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হন আসনটির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় নির্দেশনা অমান্য করে স্থানীয় বিএনপির একটি তার পক্ষে কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ