ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঢাকা-১৭ আসন বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে মনির খান-রবি চৌধুরী ও রাজ ফরহাদ


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ০০:২৯:৩১
​ঢাকা-১৭ আসন বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে মনির খান-রবি চৌধুরী ও রাজ ফরহাদ ​ঢাকা-১৭ আসন বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে মনির খান-রবি চৌধুরী ও রাজ ফরহাদ

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বিএনপির সাংস্কৃতিক প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে দিনব্যাপী সাংস্কৃতিক প্রচার-প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে দিনব্যাপী এই প্রচারণা শুরু হয়।

কর্মসূচি সমন্বয় করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান ও কণ্ঠশিল্পী রবি চৌধুরী। মনির খান কমিটির একজন সদস্য হওয়ার পাশাপাশি সারাদেশের সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সমন্বয়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক আয়োজন অনুষ্ঠিত হয় যা এলাকায় স্পষ্ট নির্বাচনী আমেজ তৈরি করে। কর্মসূচিতে আরো যুক্ত ছিলেন অভিনেত্রী রিনা খান, কণ্ঠশিল্পী মুহিন খান, শওকত আলী ইমন, রিমি, অভিনেত্রী শাহ হুমাইরা সুবহা।

ঢাকা-১৭ নির্বাচনী আসনের ক্যান্টনমেন্ট থানা এলাকার প্রচার উপকমিটির সমন্বয়ক রাজ মাসুদ ফরহাদও সক্রিয়ভাবে অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়। অংশগ্রহণমূলক এসব আয়োজনে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য

 অনেকেই স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যুক্ত হয়ে শিল্পীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আয়োজকদের মতে, সংস্কৃতিনির্ভর প্রচারণা মানুষের কাছে সহজে পৌঁছায় এবং ইতিবাচক সাড়া তৈরি করে। নির্বাচনী বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলে তারা মনে করেন। নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক সম্পৃক্ততা আরো বাড়াতে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ