ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাঙ্গাবালীতে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক।


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ০০:১৭:৩৪
​রাঙ্গাবালীতে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক। ​রাঙ্গাবালীতে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক।

‎মোঃ কাওছার , রাঙ্গাবালী (পটুয়াখালী) 

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রবিবার সন্ধায় রাঙ্গাবালীর পুলঘাট বাজার সংলগ্ন সেনের হাওলায় আয়োজিত ওই উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

‎উঠান বৈঠকে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল প্যাদা।

‎এ সময় বক্তারা বলেন, “আমরা আজকে এই উঠান বৈঠকে একত্রিত হয়েছি একটি সুন্দর, উন্নত ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমাদের এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ধানের শীষের কান্ডারী এবিএম মোশাররফ ভাইয়ের বিজয় অত্যন্ত জরুরি।


‎তিনি আরো বলেন, বিগত দিনে এই এলাকার যে উন্নয়ন হয়নি, যে সমস্যা রয়ে গেছে—রাস্তা, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান—এসব সমাধানের জন্য দরকার সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব। এ আসনের ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ ভাই সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা চাই জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হোক, দুর্নীতি ও অনিয়ম বন্ধ হোক।

‎জুয়েল হাওলাদার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখন সময় এসেছে সচেতন হওয়ার, নিজের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করার। উন্নয়ন, শান্তি ও মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ