ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান


আপডেট সময় : ২০২৬-০২-০৮ ১৮:৪৮:৪২
​ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান ​ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান

আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি


নৌবাহিনীর প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দিতে পারবে ভোটাররা , সে লক্ষ্যেই উপকূলীয় এলাকায় সম্মিলিত ভাবে কাজ করছে সকল বাহিনী ও প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি । 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোলার চরফ্যাশন ও ভোলা সদর এলাকায় মাঠ পর্যায়ে পরিদর্শন করে প্রশাসন ও বাহিনীকে নির্দেশনা দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের নিরাপত্তা কার্যক্রম, প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

নৌবাহিনী সূত্র জানায়, উপকূল ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, ইউএনও, ওসি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ