ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে আচরণবিধি লঙ্ঘনে ৫০ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৬-০২-০৮ ০০:২৩:৪১
মণিরামপুরে আচরণবিধি লঙ্ঘনে ৫০ হাজার টাকা জরিমানা মণিরামপুরে আচরণবিধি লঙ্ঘনে ৫০ হাজার টাকা জরিমানা
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
ধানের শীষ প্রতীকের পথসভায় যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
 
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে যশোর-৫ আসন মণিরামপুর উপজেলা পরিষদের সম্মুখে বৃহঃবার(৫ই ফেব্রুয়ারী) সন্ধায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে উল্লেখ করা হয়,  নির্বাচনী প্রচারণাকালে নির্বাচনী বিধিমালা ২০২৫  ৬(ঙ) ধারা লঙ্ঘণে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী মনিরামপুর উপজেলার বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
এবারের নির্বাচনে ইসি কর্তৃক ঘোষিত বিধিনিষেধ অনুযায়ী প্রশাসন কঠোর অবস্থানে আছে বলে জানান মণিরামপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ