ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৩ গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৬-০২-০৭ ১৭:৫৪:৫৩
পটুয়াখালী-৩ গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন পটুয়াখালী-৩ গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে শুরু করেছে। নির্বাচনের আগে নূরুল ইসলাম নুরের পক্ষের লোকদের মাধ্যমে অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর শঙ্কা, প্রশাসনের নিরপেক্ষতার সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের  (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। 

 
সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই পরিবেশ উত্তপ্ত করছে ট্রাক মার্কার লোকেরা। তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বকুলবাড়িয়ায় নিজে (নুরুল হক নুর) উপস্থিত থেকে ভাংচুর করছে। আমরা মামলা দিছি অথচ পাল্টা তারা মামলা দিছে সেটাও নিছে। এখানে নিরপেক্ষতা বজায় থাকছে না। আপনারা আমাদের কথাগুলো অনুন্ধান করে প্রশাসন ও মিডিয়াকে জানাবেন এই আমাদের আহ্বান। এছাড়া আমখোলা ৪ ফেব্রুয়ারি গাড়ি ভাংচুর করছে। শুক্রবার রাতে আমাদের ঘোড়া মার্কার সমর্থককে হুমকি দিছে ট্রাক মার্কার সমর্থকরা।’ ঘরে আগুন লাগানোর স্বাক্ষাৎকার তাদের কাছে আছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, ওই মহিলাকে ম্যানেজ করার চেষ্টা চলছে। হয়তো ম্যানেজ হয়েও যাবে। 

 
সিদ্দিকুর রহমান বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার সূচি নুরুল হকের সাথে ৪টি প্রোগ্রাম ওভারলেপিং হয়েছে। যার কারণে শিবা প্রোগ্রাম না করলেও তারা রাত্র ২টা আড়াইটায় প্রচারণা করে। সে (নুর) আগুন লাগিয়ে আমাদের উপর চাপিয়ে চলে যাবে। আমাদের আশঙ্কা সে অনেক ঘটনা ঘটাবে। সেখানে যদি আমাদের লোকও জড়িত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের লোকজন করবে। আমরা নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা নির্বাচনটাকে সুষ্ঠু করার চেষ্টা করতেছি। 


তিনি বলেন, একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর পর সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে ভিপি নুরের ট্রাক মার্কার সমর্থক নাইমুল ইসলামের বসত ঘরে হাসান মামুনের সমর্থক অগ্নিসংযোগের অভিযোগের পরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে।


শনিবার দুপুর ২টায় গলাচিপা পৌরশহরের ফিডার রোডের ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নির্বাচনী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, মো. মিজানুর রহমান, এ্যাডভোকেট হিরন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ