শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী
আপডেট সময় :
২০২৬-০২-০৭ ১৬:২৬:৪৬
শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী
মশিউর রহমান রাসেলঃ
ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারের আর মাত্র চার দিন বাকি। শেষ সময়ে ভোটারদের কাছে পৌঁছাতে সারাদেশের ন্যায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনেও টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী।
গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিদিনই যাচ্ছেন বিভিন্ন গ্রামে, শুনছেন ভোটারদের কথা। তাঁদের কাছে তুলে ধরেছেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজাপুর উপজেলার মঠবাড়িয়া, নাপিতের হাট, ডহরশংকর, হাইলাকাঠিতসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে হাঁস প্রতীকের লিফলেট বিতরণ করেন।
ব্যারিস্টার মঈন ফিরোজী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকে আশাবাদী করেছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে সকল সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স