ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে পরে অন্য জায়গায় যাবে: রুমিন ফারহানা


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ২৩:৩০:৩৩
গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে পরে অন্য জায়গায় যাবে: রুমিন ফারহানা গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে পরে অন্য জায়গায় যাবে: রুমিন ফারহানা
সরাইল উপজেলা প্রতিনিধি:
গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে তারপর অন্য জায়গায় যাবে,তা না হলে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।


শুক্রবার (৬জানুয়ারী) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর এর চান্দুরা বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা,স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের জন্য যা যা করা দরকার আমি করবো, ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় কেনো হবে না আল্লাহ যদি আমাকে এমপি বানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্ববিদ্যালয় করবো এবং ঢাকা সিলেট মহাসড়ক হবে আন্তর্জাতিক মানের মহাসড়ক।


তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, মেশিন নষ্ট থাকে আমি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব ম,বেকারত্ব দূর করবো,মা বোনরা যেনো ঘরে বসে কিছু করতে পারে তাদের স্বামী সন্তানের পাশে দাড়াতে পারে সেই ব্যবস্থা করবো।প্রবাসীদের সমস্যা চাওয়া পাওয়া এবিষয়ে আমি সংসদ তাদের জন্য কথা বলবো। এসময় রুমিন ফারহানার কর্মী সমর্থক,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ