ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ১৫:০০:২৭
রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক
 
 
মো: গোলাম কিবরিয়া
 রাজশাহী জেলা প্রতিনিধি
 
 
 রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রানউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।
 
 
আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।
 
 
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ