ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামি’কে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ১৩:১৪:০০
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামি’কে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামি’কে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​


 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সাদ্দাম শেখ (২৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ০৩/০২/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর মামলা নং- ৫৫৬/১৪, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ২২(গ) এর ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সাদ্দাম শেখ (২৪), পিতা- মোঃ শেখ শহিদ, সাং- খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।


 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ