ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা
আপডেট সময় :
২০২৬-০২-০৫ ২০:২০:২২
ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা
বাগেরহাট প্রতিনিধি:
ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের শ্রীঘাট এলাকায় বিশাল এক মহিলা সমাবেশে তিনি এ ভোট চান। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট - ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, মোল্লাহাট উপজেলা মহিলা দলের সভানেত্রী পাইলট রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, শেখ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, শেখ মাহমুদ আলী, সরদার মহিবুল্লাহ, শেখ এরাদুল, শেখ বাবুল হোসেন, মহিলা নেত্রী শিরিনা আক্তার, ইউপি সদস্য নাদিরা বেগম, আনোয়ারা খাতুন, মরিয়ম বেগম, মুসলিমা বেগম সহ ৭ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সমর্থক বৃন্দ।
তাহমিনা বেগম লিমা তার বক্তব্যে বলেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন একজন পরোপকারী সৎ নির্ভীক ও সাহসী নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি নেতাকর্মীদের বিনামূল্যে জামিন করিয়েছেন তাদের পরিবারের খোঁজখবর রেখেছেন। নিজেও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, জেল খেটেছেন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। বাগেরহাটের তিনটি সংসদীয় আসনকে চারটি সংসদীয় আসনে রূপান্তরিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিয়া খালেদা জিয়া তারেক রহমান বিএনপি ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তাহমিনা লিমা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স