ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঝালকাঠি-১ আসনে মোরগ মার্কায় গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মেজর সাব্বির


আপডেট সময় : ২০২৬-০২-০৫ ১৫:১২:১৪
​ঝালকাঠি-১ আসনে মোরগ মার্কায় গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মেজর সাব্বির ​ঝালকাঠি-১ আসনে মোরগ মার্কায় গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মেজর সাব্বির

মশিউর রহমান রাসেলঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মেজর সাব্বির আহমেদ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কাঠালিয়া উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন, আওরাবুনিয়া ইউনিয়ন, শৌলজালিয়া ইউনিয়ন ও রাজাপুর উপজেলার বিভিন্ন পথঘাট, হাটবাজার, অলিগলি ও পাড়া-মহল্লায় ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

গণসংযোগকালে মেজর সাব্বির আহমেদ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক মোরগ মার্কাতে ভোট ও দোয়া কামনা করেন।

স্বতন্ত্র প্রার্থী মেজর সাব্বির আহমেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে সামাজিক উন্নয়নের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হলে ঝালকাঠি-১ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবো—ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত নই। এমপি না হয়েও যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, নির্বাচিত হলেও আপনাদের এমপি নয়—ভাই হয়ে পাশে থাকতে চাই।”

স্থানীয় সূত্র জানায়, মেজর সাব্বির আহমেদ গণসংযোগে ব্যাপক জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেকেই তার সততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনার প্রশংসা করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ঝালকাঠি-১ আসনে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ