কেন্দুয়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
আপডেট সময় :
২০২৬-০২-০৫ ১৪:১৭:১৭
কেন্দুয়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টারঃ
কেন্দুয়া উপজেলায় বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কেন্দুয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মবিরতি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় ‘আগে প্রজ্ঞাপন তারপর নির্বাচন’, ‘পে-স্কেল দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহীনূর কবির (খোকন), সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম।
এদিকে কর্মবিরতির কারণে বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স