ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


আপডেট সময় : ২০২৬-০২-০৫ ১৩:০২:৩১
র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল  (Fairdyl) জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।



র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল  (Fairdyl) জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাবের প্রতিটি সদস্য মাদক মুক্ত সমাজ গড়তে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ইং ০৪/০২/২০২৬ তারিখ সকাল ০৯.৩৫ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামস্থ জনৈক শফিউল আলমের বসতবাড়ীর সামনে লালমনিরহাট-রংপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশীকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) বোতল এস্কাফ (ESKuf) এবং ১০০ (একশত) বোতল ফেয়ারডিল (Fairdyl) ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী ১।  শরিফুল ইসলাম (৩২), পিতা-মৃত মতিয়ার রহমান, সাং-পূর্ব কাদমা, ইউপি+পোষ্ট: ভেলাগুড়ি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে বিশেষ বিশেষ কৌশল ব্যবহার করে রংপুর বিভাগের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। 
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ