শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের শিক্ষামূলক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৬-০২-০৫ ০০:৩৭:২২
শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের শিক্ষামূলক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : মো: ফাহিদুল ইসলাম রিহাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ সম্পন্ন হয়েছে। এখানে বিভাগের বেশ কিছু কোর্সের সমন্বয়ে পৃথক ফিল্ড ট্রিপ পরিচালিত হয়।
সম্প্রীতি এটি OBE সিস্টেমে যুক্ত হয়। ফিল্ড ট্রিপ এর মাধ্যমে থিওরি বাস্তবে প্রয়োগ করা যায়, দক্ষতা বৃদ্ধি পায়, সমস্যা সমাধান ও বিশ্লেষণ ক্ষমতা তৈরি হয়। এছাড়া ল্যাব রিপোর্ট, ভাইভা, প্রজেক্টের মাধ্যমে continuous assessment হয় এবং শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হয়।
গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শ্রীমঙ্গলে এটি অনুষ্ঠিত হয়। এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) প্রদর্শন করেন। বাংলাদেশের কৃষি গবেষণার প্রধান কাজগুলো সম্পর্কে ধারণা, উন্নত ও বেশি ফলনশীল ফসলের জাত কীভাবে তৈরি হয়, গবেষণা কার্যক্রম রোগ- পোকা দমন, মাটি ও পানি ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি পরীক্ষামূলক কৃষিক্ষেত্র ও বাস্তব গবেষণা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI) প্রদর্শন করেন।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) ঘুরে মাটির গুণাগুণ বিচার করে চাষ পদ্ধতি, গবেষণা কাজ, চা উৎপাদনের ধাপ, রোগ-পোকা নিয়ন্ত্রণ, মান পরীক্ষা, পরিবেশবান্ধব কৃষি এবং বাংলাদেশের চা শিল্প সম্পর্কে বাস্তব ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করেন। এছাড়াও লাউয়াছড়া জাতীয় উদ্যানে জীব বৈচিত্রের এক অপরূপ নিদর্শন ও প্রকৃতির মাঝে মানুষের সম্পর্ক লক্ষ্য করা যায়।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের উক্ত ফিল্ড ট্রিপের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো: জসিমউদদীন, অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোনিয়া হোসেন, প্রভাষক মো: রইস উদ্দিন সিকদার এবং প্রভাষক মো:হারুন মিয়া
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স