ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নতুন সমাজ গড়তে হিন্দু-মুসলমান বিভেদ নয় -রাশেদ প্রধান


আপডেট সময় : ২০২৬-০২-০৪ ২১:১১:৩৪
​নতুন সমাজ গড়তে হিন্দু-মুসলমান বিভেদ নয় -রাশেদ প্রধান ​নতুন সমাজ গড়তে হিন্দু-মুসলমান বিভেদ নয় -রাশেদ প্রধান

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, নতুন সমাজ গড়ার ক্ষেত্রে হিন্দু-মুসলমানের কোনো বিভেদ রাখা হবে না। “পূজার জায়গায় পূজা হবে, নামাজের জায়গায় নামাজ—সবাই মিলে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবো, বলেন তিনি।


বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জামায়াতের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, লন্ডন থেকে এক মুফতি এসেছেন। বহু কষ্টে তার মুখ থেকে ‘হ্যাঁ’ কথাটি বেরিয়েছে, অথচ তার নেতাকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ‘না’ বলছে। নেতা বলে হ্যাঁ, কর্মীরা বলে না—এটা কেমন দল?” তিনি আরও বলেন, “নেতার কথা কর্মীরা শোনে না, এটা কেমন রাজনীতি? তিনি দাবি করেন, লন্ডনের মুফতি এসে বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনা জনগণ বুঝে গেছে। আমিরে জামায়াতের আইডি হ্যাক করে উল্টাপাল্টা কথা বলা হয়েছে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। পাশাপাশি প্রশাসন ও মিডিয়া দখলের অভিযোগও তোলেন তিনি।


বিএনপিকে উদ্দেশ করে রাশেদ প্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্থা পুলিশ, ডিজিএফআই ও এনএসআইকে দিয়ে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের নিয়ে জরিপ করা হয়েছে। আগামীর ভোট বাক্স দখল করে ক্ষমতায় যেতে চায় তারা—এটাই ‘আই হ্যাভ এ প্ল্যান’।


তরুণদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখ লুটেরা বিএনপি যদি পরাজয় বুঝে ভোট বাক্স ছিনতাই করতে আসে, তাহলে তিতুমীরের বাঁশের কেল্লার মতো একটি করে বাঁশ হাতে রেখে প্রতিরোধ গড়ে তুলবেন।


রাশেদ প্রধান আরও বলেন, আমরা বুলেটপ্রুফ কাঁচের ওপারে থাকা নেতা চাই না। জনগণের সঙ্গে মিশতে পারে, হাত মিলাতে পারে—এমন নেতাকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। স্যুট-টাই-কোট পরা লোক নয়, ধানক্ষেতে হাঁটতে পারে—এমন মানুষই আমাদের দরকার।


পথসভায় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সফিউল আলম (সুফিউল্লাহ সুফি), জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেত, সেক্রেটারি মো. বেলাল হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদ পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ