ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরের ভান্ডার খোলা বাজারে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা


আপডেট সময় : ২০২৬-০২-০৪ ১৪:৪৭:৪১
কেশবপুরের ভান্ডার খোলা বাজারে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা কেশবপুরের ভান্ডার খোলা বাজারে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার ভান্ডার খোলা  বাজারে এ কর্মসূচি পালন করা হয়। গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী গাজী সহিদুল ইসলাম।
 
তিনি তার বক্তব্যে বলেন, ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
 
পথসভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, কেশবপুর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন, প্রচার সম্পাদক শামীম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 
সভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ