ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ২৩:৫৯:২২
ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও  জনগণকে  সচেতন করার লক্ষ্যে  পথসভা ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা
 
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
 
 
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ  চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার   অনুষ্ঠিত হয়।

এ সময়  মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত ব্রিফিং দেন। এর পাশাপাশি সোহাগী ইউনিয়ন, সরিষা ইউনিয়ন ও আঠারবাড়ী বাজার মোড় নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে আহবান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ