ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১বিজিবি'র উদ‍্যোগে প্রেস ব্রিফিং


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ২১:০৯:০৬
নাইক্ষ‍্যংছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১বিজিবি'র উদ‍্যোগে প্রেস ব্রিফিং নাইক্ষ‍্যংছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১বিজিবি'র উদ‍্যোগে প্রেস ব্রিফিং
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাইক্ষ্যছড়ি ১১ বিজিবির উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
 
 
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) সকাল ১১টায় নাইক্ষ্যছড়ি বিজিবির নিজস্ব মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 
 
প্রেস ব্রিফিংয়ে নাইক্ষ্যছড়ি ১১ বিজিবির কমান্ডার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
 
 
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করবে। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে বলেও তিনি জানান।
 
 
এ সময় বিজিবি কমান্ডার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাংবাদিকদের সহযোগিতায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
 
 
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ