ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে গোলাম আজমের মতবিনিময়


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ১৪:০০:৫৬
বরিশালে তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে গোলাম আজমের মতবিনিময় বরিশালে তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে গোলাম আজমের মতবিনিময়
মশিউর রহমান রাসেলঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ৪ঠা ফেব্রুয়ারি বরিশালে আগমন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় (সোমবার) ২ ফেব্রুয়ারি বিকেলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি অফিসে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা গোলাম আজমে সৈকত। প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ৪ ঠা ফেব্রুয়ারী বরিশাল আগমন উপলক্ষে ঝালকাঠি ১ আসনের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, কাঠিলিয়া উপজেলার নেতাকর্মীরা সম্মিলিতভাবে বরিশালের সমাবেশে অংশগ্রহণ করে দলীয় কর্মসূচি সফল করবেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি সুসংগঠিতভাবে মাঠে রয়েছে। সভায় কাঁঠালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ